সামাজিক অসংগতির মূল কারণ হলো-
ক. মানব সমাজের পরিবর্তন
খ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
গ. সামাজিক পরিবর্তন
ঘ. সামাজিক কর্তৃপক্ষের দুর্বলতা
উত্তর: সামাজিক মূল্যবোধের অবক্ষয়
ব্যাখ্যা: সামাজিক মূল্যবোধের অবক্ষয় তথা অধঃপতন সামাজিক অসঙ্গতির প্রধান কারণ। যেসব ধ্যানধারণা, বিশ্বাস, লক্ষ্য ও উদ্দেশ্য সংকল্প মানুষের আচার-আচরণ এবং কার্যাবলিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সেগুলোর সমষ্টিই হলো মূল্যবোধ। বড়দের প্রতি শ্রদ্ধা দেখানো, অতিথির প্রতি সম্মান প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ, মায়া-মমতা প্রভৃতি সামাজিক মূল্যবোধের উদাহরণ। এসব মূল্যবোধের অবনতিই সামাজিক মূল্যবোধের অবক্ষয়। এর ফলে সৃষ্টি হয় সামাজিক অসংগতি।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · MCQ