উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. সুজিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ব্যর্থ হয়। অতঃপর অবৈধ উপায়ে একটি ব্রীজ নির্মাণের কাজ পায়। অল্প কয়েক বছরের মধ্যে সে শহরে বহুতল ভবন ও দামি গাড়ির মালিক হয়। মি. বাদল প্রভাবশালী মানুষ। তার লোকেরা গরিব সাধারণ মানুষের ঘরবাড়ি দখল করে এবং মারধর করে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বিকার থাকে বরং প্রভাবশালীকে সহযোগিতা করে। Q. উদ্দীপকের দ্বিতীয় অংশে কী ইঙ্গিত করা হয়েছে?
ক. বিশৃঙ্খলা
খ. মারামারি
গ. নৈরাজ্য
ঘ. শৃঙ্খলাহীনতা
উত্তর: নৈরাজ্য
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · MCQ