পরিবারের সদস্যরা সুষ্ঠুভাবে পারিবারিক লক্ষ্য অর্জনে সচেষ্ট কিনা তা বোঝা যায় ছকের 'গ' অংশের কর্মপদ্ধতির মাধ্যমে। বক্তব্যটির যৌক্তিকতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকের 'গ' অংশের কর্মপদ্ধতি হলো- পর্যবেক্ষণ করা ও প্রয়োজনবোধে উপযুক্ত সংশোধনীর ব্যবস্থা করা, যা গৃহ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ পর্যায়টিকে নির্দেশ করে এবং এ অংশের কর্মপদ্ধতি দ্বারাই পরিবারের সদস্যরা পারিবারিক লক্ষ্য অর্জনে সচেষ্ট কিনা, তা নির্ণয় করা হয়। পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুসারে কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও প্রয়োজনবোধে উপযুক্ত সংশোধনীর ব্যবস্থা করা 'নিয়ন্ত্রণ' পর্যায়ের প্রধান কাজ। এ পর্যায়ে চলমান কাজের অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রয়োজনবোধে কাজের ধারায় পরিবর্তন এনে সম্পাদিত কাজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। মোটকথা, কর্ম উদ্যোগ থেকে শুরু করে সংশোধনী বা কাজ সম্পাদন পর্যন্ত সর্বত্রই নিয়ন্ত্রণ পর্যায়ের অন্তর্ভুক্ত। এ ক্ষেত্রে পরিবারের সদস্যরা পারিবারিক লক্ষ্য অর্জনে সচেষ্ট কিনা বা তাদের তৎপরতায় ঘাটতি আছে কিনা তা নিরূপণ ও সংশোধন নিয়ন্ত্রণ পর্যায়ের গুরুদায়িত্ব। সুতরাং আলোচনার আলোকে বলতে পারি, কোনো লক্ষ্য অর্জনে গৃহীত ব্যবস্থার সার্বিক তত্ত্বাবধান ও প্রয়োজনবোধে সংশোধন নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রধান কর্তব্য।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১ : গৃহ ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১ : গৃহ ব্যবস্থাপনা · সৃজনশীল
পরিবারের সদস্যরা সুষ্ঠুভাবে পারিবারিক লক্ষ্য অর্জনে সচেষ্ট কিনা তা …
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর