ফাতিমার গৃহ ব্যবস্থাপনার উল্লিখিত পদ্ধতিটি কী? ব্যাখ্যা করো।
উত্তর: ফাতিমার গৃহ ব্যবস্থাপনার উল্লিখিত পদ্ধতিগুলো হলো পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো ধারাবাহিক কর্মপদ্ধতির সমষ্টিমাত্র। এ পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হলে এগুলোকে গৃহ ব্যবহস্থাপনার পদ্ধতি বা পর্যায় বলা হয়। উদ্দীপকে ফাতিমা তার পরিবারের সদস্যদের নিয়ে পিকনিকে যাওয়ার মনস্থির কররেন। পরিবারের সব সদস্যদের ডেকে তিনি বেড়াতে যাওয়ার জায়গা ঠিক করলেন। তার এ কাজটি হলো পরিকল্পনা করা। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব কর্মপন্থা অবলম্বন করা হয় তার পূর্বে কাজটি কীভাবে করা হবে, কেন করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তাভাবনা করার নাম পরিকল্পনা। পরিবারের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করে পরিকল্পনা করতে হয়। ফাতিমাও পিকনিকে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পিকনিকের স্থান নির্ধারণ করেন। পরিকল্পনার পরবর্তী ধাপ হচ্ছে সংগঠন। গৃহীত পরিকল্পনা অনুযায়ী পরিবারের বিভিন্ন কাজগুলোর মধ্যে সংযোগ সাধন করার নাম সংগঠন। সংগঠনের পর্যায়ে কোন কাজ কোথায় ও কীভাবে করা হবে তা স্থির করা হয়। পরিকল্পনার পরবর্তী ধাপে ফাতিমা পরিবারের সদস্যদের মধ্য থেকে কাউকে বাজার করা, কাউকে গাড়ি ভাড়া করতে দিলেন। তার কাজগুলো গৃহ ব্যবস্থাপনার সংগঠন ধাপের অন্তর্ভুক্ত। গৃহ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বলতে বোঝায় পরিবারের সকল ব্যক্তি শৃঙ্খলবদ্ধভাবে পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত কি না তা পর্যবেক্ষণ করা। ফাতিমা পিকনিকে যাওয়ার আগে গাড়ি ভাড়া ও বাজারসহ অন্যান্য কাজগুলো সঠিকভাবে হয়েছে কি না তা পর্যবেক্ষণ করেন। তার এ কাজগুলো গৃহব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ধাপকেই নির্দেশ করে। কাজের ফলাফল যাচাই হচ্ছে মূল্যায়ন। এরপর মূল্যায়নের মাধ্যমে সার্বিক দিক বিবেচনা করে তিনি বুঝতে পারেন পিকনিকে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। সুতরাং বলা যায়, ফাতিমার গৃহব্যবস্থাপনার উল্লিখিত পদ্ধতিগুলো হলো পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-১ : গৃহ ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-১ : গৃহ ব্যবস্থাপনা · সৃজনশীল
ফাতিমার গৃহ ব্যবস্থাপনার উল্লিখিত পদ্ধতিটি কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
