মালিহার মায়ের পরামর্শ সিয়াম এর সফলতা অর্জনে কতটুকু সহায়ক হবে বলে তুমি মনে করো- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মালিহার মায়ের পরামর্শ সিয়ামের সফলতা অর্জনে সম্পূর্ণ সহায়ক বলে আমি মনে করি। সময়কে যে যত ভালোভাবে ব্যবহার করবে, সে তত লাভবান হবে। তাই সময়কে যথাযথভাবে ব্যয় করার জন্য প্রত্যেক ব্যক্তিরই দৈনিক ২৪ ঘণ্টা সময়ের একটি পরিকল্পনা করা প্রয়োজন। সময় তালিকা করে কাজ করলে করণীয় কাজ সম্পর্কে একটি ধারণা জন্মে। সময়মতো কাজ করার অভ্যাস গড়ে ওঠে। সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে, কাজে দ্রুততা ও গতিশীলতা বাড়ে। ফলে সৃজনশীল কাজ করার সুযোগ ও সময় পেয়ে বিভিন্ন রকম কাজের দক্ষতা বৃদ্ধি পায়। কোন কাজে কতটুকু সময় লাগবে তা বরাদ্দ করা সহজ হয়। ফলে সময় অপচয় হওয়ার সম্ভাবনা থাকে না। সময়মতো কাজ করার ফলে অবসর ও বিশ্রামের সুযোগ পাওয়া যায়। এর ফলে ক্লান্তি দূর হয়ে নতুন উদ্দীপনায় কাজ করার প্রেরণা পাওয়া যায়। উদ্দীপকে মালিহা সময়মতো কাজ করার কারণে জীবনে সফল হয়েছে। এজন্য মালিহার মা সিয়ামকে সফলতা অর্জনের জন্য মালিহার মতো সময়ের সদ্ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। সুতরাং বলা যায়, মালিহার মায়ের পরামর্শ সিয়ামের সফলতা অর্জনে সম্পূর্ণ সহায়ক।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৪ : গৃহসম্পদের ব্যবস্থাপনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৪ : গৃহসম্পদের ব্যবস্থাপনা (Full Syllabus) · সৃজনশীল
মালিহার মায়ের পরামর্শ সিয়াম এর সফলতা অর্জনে কতটুকু সহায়ক হবে বলে তু…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর