রেহেনার পরিবারে সচ্ছলতা বজায় রাখতে কোন বিষয়টির
উত্তর: রেহেনার পরিবারে সচ্ছলতা বজায় রাখতে বাজেটের ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্বপরিকল্পনা। আরও স্পষ্টভাবে বলা যায়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্বপরিকল্পনা হচ্ছে বাজেট। বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে, কোন কোন সময়ে কী পরিমাণে ব্যয় করা হবে, তার লিখিত বিবরণ থাকে। সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের অপচয় ঘটে না। অধিকন্তু প্রয়োজনীয় সব চাহিদা পূরণ হয়ে থাকে। কারণ বাজেট প্রণয়নের সময় গুরুত্ব অনুযায়ী খাতগুলো সাজিয়ে নিয়ে প্রতিটি খাতের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে তা নির্ধারণ করা হয়। এতে করে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের চাহিদা সহজেই মিটানো যায়। ফলে সংসারে অভাব-অনটন আসে না এবং সঞ্চয়ের সুযোগও সৃষ্টি হয়। উদ্দীপকে দেখা যায়, রেহেনা বেগম একজন সুগৃহিনী। তার স্বামীর মাসিক আয় ৩০,০০০ টাকা। এই আয় দিয়ে রেহেনা বেগম পরিকল্পনা মাফিক সংসার চালান। দুই সন্তানের পড়াশোনার খরচ চালিয়ে তিনি খুব হিসেব করে সংসারের অন্যান্য চাহিদা পূরণ করেন। সুতরাং বলা যায়, রেহেনার পরিবারে সচ্ছলতা বজায় রাখতে বাজেটের ভূমিকা অপরিসীম।
SSC গার্হস্থ্যবিজ্ঞান অধ্যায়-৪ : গৃহসম্পদের ব্যবস্থাপনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্যবিজ্ঞান · অধ্যায়-৪ : গৃহসম্পদের ব্যবস্থাপনা (Full Syllabus) · সৃজনশীল
রেহেনার পরিবারে সচ্ছলতা বজায় রাখতে কোন বিষয়টির
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
