দক্ষিণ এশিয়ার দেশসমূহে তাপমাত্রা নিম্ন পর্যায়ে নামে না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: দক্ষিণ এশিয়ায় মৌসুমি বায়ু জলবায়ুর একটি প্রধান নিয়ন্ত্রক গ্রীষ্মকালে এই বায়ু গরম ও আর্দ্র থাকে যা শীতকালেও উষ্ণতা বজায় রাখে। আবার এ অঞ্চলে উষ্ণমণ্ডলীয় জলবায়ু বিরাজ করে বিধায় গ্রীষ্মকাল ও বর্ষাকালের তুলনায় শীতকাল খুব সংক্ষিপ্ত হয় ফলে এ অঞ্চল তুলনামূলক উষ্ণ থাকে। দক্ষিণ এশিয়ার অনেক দেশ যেমন : বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, ভারত বিষুবরেখার খুব কাছাকাছি হওয়ায় এ অঞ্চলে সূর্যের আলো সরাসরি পড়ে ফলে সারাবছরই তুলনামূলক উষ্ণ থাকে। এসব কারণে দক্ষিণ এশিয়ার দেশসমূহের তাপমাত্রা খুব বেশি নিম্ন পর্যায়ে নামে না।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
দক্ষিণ এশিয়ার দেশসমূহে তাপমাত্রা নিম্ন পর্যায়ে নামে না কেন? ব্যাখ্যা কর।
উত্তর