উদ্দীপকে উল্লিখিত নদীটির গতিপথ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নদীটি হলো যমুনা নদী। বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র অন্যতম। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি এক সময়ে ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্বদিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো। কিন্তু ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতা বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার একটি শাখা নদীর সৃষ্টি হয়। এই নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত হয়। এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। যমুনার শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী-বুড়িগঙ্গা। ধরলা ও তিস্তা বহ্মপুত্রের উপনদী। করতোয়া ও আত্রাই হলো যমুনার উপনদী। উদ্দীপকে মনির ও কবির যমুনার পাড়ে বসে গল্প করছিল। মনির এক পর্যায়ে জানাল, প্রায় দুশো বছর আগে সংঘটিত একটি প্রাকৃতিক দুর্যোগের ফলে এ নদীটির সৃষ্টি হয়েছিল এবং গত চার হাজার বছরে উক্ত দুর্যোগের ধ্বংসলীলায় ১.৫০ কোটি লোক মারা যায়। এখানে বর্ণিত যমুনা নদীটি ভূমিকম্পের মাধ্যমে সৃষ্টি হয়। এটি গোয়ালন্দের কাছে পদ্মানদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নদীটির গতিপথ বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর