কৃষিকাজে [গণিত] চিহ্নিত অঞ্চল থেকে [গণিত] চিহ্নিত অঞ্চল অধিক গুরুত্বপূর্ণ-বিশ্লেষণ কর।
উত্তর: কৃষিকাজে 'A [গণিত] চিহ্নিত অঞ্চল থেকে 'C [গণিত] চিহ্নিত অঞ্চল অধিক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানচিত্রে 'A [গণিত] চিহ্নিত অঞ্চলটি টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল এবং 'C [গণিত] চিহ্নিত অঞ্চলটি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ নিয়ে টারশিয়ারি যুগের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাহাড়সমূহের অবস্থান। এ অঞ্চলের পাহাড় গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। এ অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শেল পাথর দ্বারা গঠিত। অন্যদিকে খুলনা পটুয়াখালী অঞ্চল এবং বরগুনা জেলা নিয়ে স্রোতজ সমভূমির অবস্থান। সাথে সাথে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, পটুয়াখালী ও ঢাকা অঞ্চলের অংশ বিশেষ নিয়ে বদ্বীপ সমভূমি গঠিত। উভয়টিই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির অন্তর্গত। বাংলাদেশের প্রায় ৮০% ভূমি নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে এখানে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। 'A [গণিত] অঞ্চলটি যেহেতু একদিকে পাহাড়ি অঞ্চল দ্বিতীয়ত, ভূমি বেলে পাথর, শেল পাথর ও কর্দম দ্বারা গঠিত তাই তা চাষবাসের জন্য যতটা না উপযুক্ত তার থেকে 'C [গণিত] চিহ্নিত অঞ্চলটি অধিক উপযুক্ত। কারণ প্রথমত, এ অঞ্চলের মাটি উর্বর, দ্বিতীয়ত, নদী থেকে পানি সেচব্যবস্থা সহজ এবং তৃতীয়ত, বারবার প্লাবনের কারণে উর্বরতা বৃদ্ধি পেতে থাকে। এসবকিছু বিবেচনায় বলা যায়, কৃষিকাজে 'A [গণিত] চিহ্নিত অঞ্চল থেকে 'C [গণিত] চিহ্নিত অঞ্চল অধিক গুরুত্বপূর্ণ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
কৃষিকাজে চিহ্নিত অঞ্চল থেকে চিহ্নিত অঞ্চল অধিক গুরুত্বপূর্ণ-বিশ্ল…
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর