সাজু বাংলাদেশের ভূ-প্রকৃতির কোন অঞ্চলে বেড়াতে যায়? ব্যাখ্যা কর।
উত্তর: সাজু বাংলাদেশের ভূ-প্রকৃতির টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চলে বেড়াতে যায়। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ। সমগ্র বাংলাদেশ সামান্য পাহাড়ি অঞ্চল, সীমিত উঁচু ভূমি এবং নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত। বাংলাদেশের মোট ভূমির প্রায় ১২% এলাকা নিয়ে রয়েছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। প্রায় ২ মিলিয়ন বছরেরও আগে টারশিয়ারি যুগের হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। তুলনামূলকভাবে পাহাড়ি অঞ্চলগুলো বাংলাদেশের উঁচু অঞ্চল। টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল দুই ধরনের। এক দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়িসমূহ এবং দুই উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চলের গড় উচ্চতা ৬১০ মিটার। যা রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিওডং, যার উচ্চতা ১২৩১ মিটার। সুতরাং উদ্দীপকের সাজু যে অঞ্চলে বেড়াতে গিয়েছে তা যেমনি উঁচু অঞ্চল তেমনি এরূপ ভূমি বাংলাদেশে তুলনামূলক কম। এ কারণে তার এ অঞ্চলটি হবে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
সাজু বাংলাদেশের ভূ-প্রকৃতির কোন অঞ্চলে বেড়াতে যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর