অপিয়ারের বসবাসকৃত এলাকাটি বাংলাদেশের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: অপিয়ারের বাসকৃত এলাকাটি বাংলাদেশের সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত। বাংলাদেশের প্রায় ৮০% ভূমি নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে এখানে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পলিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এ প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। উদ্দীপকের অপিয়ার বরিশাল জেলার একজন কৃষক। তার জমি উর্বর হওয়ায় তিনি প্রতিবছর প্রচুর ফসল উৎপাদন করেন। যেহেতু অপিয়ারের বাড়ি বরিশাল। সে হিসেবে বরিশাল সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত একটি অঞ্চল। যে কারণে এর ভূমির উর্বরতা শক্তি অনেক বেশি। সুতরাং তার এলাকটি সাম্প্রতিককালের পণ্ডাবন সমভূমির অন্তর্গত।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
অপিয়ারের বসবাসকৃত এলাকাটি বাংলাদেশের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চলের অন্তর…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর