"নিলয়ের ঘটনায় যে ঋতুর কথা বলা হয়েছে তা বাংলাদেশের কৃষির জন্য আশীর্বাদ" তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: নিলয়ের ঘটনায় গ্রীষ্মঋতুর কথা বলা হয়েছে। গ্রীষ্মঋতু কৃষির জন্য আশীর্বাদ। এ বক্তব্যের সাথে আমি একমত নয়। বাংলাদেশে মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এটিই দেশের উষ্ণতম ঋতু। গ্রীষ্মঋতুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সে. হয়ে থাকে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর নিলয় তার বন্ধুর সাথে পদ্মা নদীর ধারে হাঁটছিল। তারা বেশ গরম অনুভব করে। কিছুক্ষণ পরে পশ্চিম দিকে থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। ক্রমে তা ঝড়ে পরিণত হয়। এখানে মূলত গ্রীষ্মকালের চিত্র ফুটে উঠেছে। গ্রীষ্মকালে বাংলাদেশের কৃষিকাজ হয়ে থাকে। ধান, গম, সবজি এবং নানা রকম ফলফলাদি এ সময় আমাদের দেশে চাষ এবং উৎপাদন করা হয়। এ সময় প্রচণ্ড গরম আর ঝড়ের সম্ভাবনা থাকে বলে তা কৃষির জন্য আশীর্বাদ নয়। কারণ বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকার কারণে কৃষিকাজ ব্যাহত হয়। বৃষ্টির অভাবে এ সময় কৃষিজমি খরার কবলে পড়ে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃত্রিমভাবেও পানি সেচ করা কষ্টকর হয়ে পড়ে। কালবৈশাখী ঝড়ের কারণে গাছের ফল-ফলাদি অকালেই ঝরে পড়ে। আলোচনা শেষে তাই বলা যায়, বাংলাদেশের কৃষির জন্য গ্রীষ্ম ঋতু কখনই আশীর্বাদ নয়। কারণ বর্ষাকালের তুলনায় এসময় সামান্যই কৃষিকাজ করা সম্ভব হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
"নিলয়ের ঘটনায় যে ঋতুর কথা বলা হয়েছে তা বাংলাদেশের কৃষির জন্য আশীর্ব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর