লামিয়ার ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলকে নির্দেশ করে? বর্ণনা কর।
উত্তর: লামিয়ার ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অঞ্চলকে নির্দেশ করে। ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যানুসারে বাংলাদেশকে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি- এ তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এদেশের মোট ভূমির প্রায় ১২% এলাকা নিয়ে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত। আবার টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা-দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এদেশের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চলের অন্তর্ভুক্ত। এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিওডং বান্দরবান জেলায় অবস্থিত। এ অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শেল পাথর দ্বারা গঠিত এবং এ অঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছপালা, তরুলতা, ঝোঁপঝাড় ও গুল্ম জন্ম নেয়। এ অঞ্চলের গাছের পাতা একত্রে গজায়ও না আবার ঝরেও না। ফলে সারাবছরই বনগুলো সবুজ থাকে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর লামিয়া নীলগিরি ও সাজেকে বেড়াতে যায়। সেখানে সে বাংলাদেশের উচ্চতম পাহাড়ও দর্শন করে। লামিয়ার বেড়াতে যাওয়া এরূপ ভূপ্রকৃতি বাংলাদেশের টারশিয়ারি যুগের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের অন্তর্গত। কারণ এ অঞ্চলেই নীলগিরি, সাজেক এবং দেশের সর্বোচ্চ পাহাড় তাজিওডং অবস্থিত।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
লামিয়ার ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলকে নির্দেশ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর