দৃশ্য-২ এ কোন ধরনের বিদ্যুৎ এর কথা ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্য-২ এ জলবিদ্যুৎ এর কথা ইঙ্গিত করা হয়েছে। নদী বা সাগরের পানির স্রোতকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলা হয়। নদী ও জলপ্রপাতের পানির বেগ ব্যবহার করে টার্বাইন যন্ত্রের সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এটি নবায়নযোগ্য শক্তি সম্পদ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে নদীর গতিপথে বাঁধ দিয়ে পাকিস্তান আমলে এ জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। সবচেয়ে কম খরচে এ বিদ্যুৎ উৎপাদন করা যায়। উদ্দীপকের রাজনের মামা রাঙ্গামাটি শহরে চাকরি করেন। সেখানে বেড়াতে গিয়ে রাজন বড় লেক দেখতে পায়। একটি বড় বাঁধ দেওয়ার ফলে এই লেকটি তৈরি হয়। মূলত বিদ্যুৎ উৎপাদন করার জন্য এ বাঁধটি দেওয়া হয়। রাজনের দেখা এরূপ বিদ্যুৎ জলবিদ্যুৎকে নির্দেশ করে। কারণ নদীতে বাধ দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাই জলবিদ্যুৎ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্য-২ এ কোন ধরনের বিদ্যুৎ এর কথা ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর