দৃশ্য-১ এ লিমার দেখা দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরসনে বপ্রস্তুতিমূলক পদক্ষেপ আলোচনা কর।
উত্তর: দৃশ্য-১ এ লিমার দেখা দুর্যোগটি হলো ভূমিকম্প। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরসনে প্রভৃত পূর্বপ্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করা যায়। কখনো কখনো ভূপৃষ্ঠের কোনো অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এ কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হতে পারে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলা হয়। উদ্দীপকের লিমার দেখা দুর্যোগটি ছিল ভূমিকম্প। ভূমিকম্পের জন্য যে সকল প্রস্তুতি নেওয়া উচিত তা হলো- যারা নতুন বাড়ি তৈরি করবেন তাদেরকে স্ট্রাকচার ও ডিজাইন করার সময় 'ন্যাশনাল বিল্ডিং কোড' অনুসরণ করতে হবে। দক্ষ প্রকৌশলীর তদারকির মাধ্যমে ভালো নির্মাণসামগ্রী ব্যবহার করে বাড়ি তৈরি করতে হবে। ইটের দেয়াল তৈরি করলে চারতলার উপরে ভবন না করা; ভবন দোতলার বেশি হলে প্রতিটি কোনায় ইটের মাঝখানে খাড়া ইস্পাতের রড ঢোকাতে হবে। প্রত্যেক জানালা ও দরজার পাশ দিয়ে খাড়া রড ঢোকাতে হবে। দরজা ও জানালা ঘরের কোনায় না হওয়াই ভালো। এ সতর্কতা অবলম্বন করলে ইটের দেয়ালের ভবনের প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। ভূমিকম্পের সময় দেয়ালে ফাঁটল ধরলেও ধ্বসে পড়ার আশঙ্কা হ্রাস পাবে। অথচ এর জন্য খরচ মাত্র এক থেকে দুইভাগ বাড়বে। গ্রামাঞ্চলের টিনের ঘরগুলোর ভূমিকম্পের ক্ষতির আশঙ্কা কম। তবে মাটির দেয়ালের বাড়িঘরের ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা খুবই কম। এজন্য প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোনাকুনিভাবে বাঁশ বা কাঠের বেসিং ব্যবহার করা যায়। যদি কোনো ভবনের প্রতিরোধ ক্ষমতা কম থাকে তবে ভবনটিকে নির্মাণের পর শক্তিশালী করার ব্যবস্থা করতে হবে। এজন্য কংক্রিট বিল্ডিং-এর জন্য অতিরিক্ত রড ব্যবহার করে কংক্রিট ঢালাই দিয়ে দুর্বল স্থানগুলোর আয়তন ও আকার বৃদ্ধি করা যেতে পারে। অনেক সময় ফেরো সিমেন্ট দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ভবনের নিচতলা সম্পূর্ণ খোলা রাখা উচিত নয়। সেমিপাকা ঘরগুলোর চারপাশে টানা দিয়ে বেঁধে রাখলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আলোচনা শেষে বলা যায়, এরূপ বহুবিধ পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব হবে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৪ : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্য-১ এ লিমার দেখা দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরসনে বপ্রস্তুতিমূলক পদক্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর