চিত্র-A এবং চিত্র-C এর মধ্যে কোনটি উন্নততর? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-A হলো পেনিসিলিয়াম এবং চিত্র-C হলো পাখি। পেনিসিলিয়াম হলো রাজ্য-৩: ফানজাই এর অন্তর্ভুক্ত এবং পাখি হলো রাজ্য-৫: অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো হলো- অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। দেহ এককোষী অথবা মাইসেলিয়াম (সরু সুতার মতো অংশ) দিয়ে গঠিত। এগুলোর নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। অপরপক্ষে অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্যগুলো হলো- এরা নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নাই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী, এবং খাদ্য গলাধঃকরণ করে ও হজম করে। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। উপরিউক্ত দুই রাজ্যের বৈশিষ্ট্যগুলোর আলোচনা থেকে বলা যায় যে, অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত পাখি হলো অধিক উন্নত জীব।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
চিত্র-A এবং চিত্র-C এর মধ্যে কোনটি উন্নততর? বিশ্লেষণ করো।
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর