চিত্র-A এর অঙ্গাণুটি 'B [গণিত] প্রক্রিয়ায় কী ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-A অঙ্গাণুটি হলো সেন্ট্রোজোম এবং B- চিত্রটি হলো মাইটোসিস কোষ বিভাজন। সেন্ট্রোজোম মাইটোসিস কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণিকোষে নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দন্ডাকার অঙ্গাণু থাকে, যাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রোস্ফিয়ারসহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। প্রাণিকোষে কোষ বিভাজনের প্রো-মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এ যন্ত্রের দুই মেরুতে সেন্ট্রিওল অবস্থান করে। দুটি সেন্ট্রিওলের চারদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। এসব রশ্মিকে অ্যাস্টার রে বলে। কোষ বিভাজনে অ্যাস্টার রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও সেন্ট্রিওল জীবের প্রজননে বিশেষ ভূমিকা রাখে। এটি প্রাণীদের শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করে। ফলে শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর নিকট পৌঁছায় এবং ডিম্বাণুকে নিষিক্ত করে। তাই সেন্ট্রিওলের অনুপস্থিতিতে শুক্রাণু কার্যক্ষমতা হারাবে এবং নিষেক ক্রিয়া ব্যাহত হবে। সুতরাং, সেন্ট্রিওলের অনুপস্থিতিতে জীবদেহে উল্লিখিত সমস্যাগুলো দেখা দিতে পারে। তাই বলা যায়, মাইটোসিস কোষ বিভাজন অর্থাৎ জীবের বিকাশে সেন্ট্রিওল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
চিত্র-A এর অঙ্গাণুটি 'B প্রক্রিয়ায় কী ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর