চিত্র-২ প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-২ হলো মিয়োসিস কোষ বিভাজন। ক্রোমোজোম, বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করা ছাড়াও জীনগত বৈচিত্র্য বজায় রাখা মিয়োসিসের গুরুত্বপূর্ণ একটি অবদান। তা নিচে উল্লেখ করা হলো: মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড (2n) মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড (n) জননকোষের সৃষ্টি করে। এভাবে সৃষ্ট দুটি হ্যাপ্লয়েড পুংজননকোষ ও স্ত্রীজনন কোষ মিলিত হয়ে ডিপ্লয়েড (2n) জাইগোট তৈরি করে। ফলে প্রজাতির ধারা অক্ষুণ্ণ থাকে। আবার, মিয়োসিস বিভাজনের সময় নিউক্লিয়াস দুবার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ক্রোমোজোমের এই বিভক্তির সময় বিভিন্ন ক্রোমোজোমের মধ্যে তাদের অংশের বিনিময় ঘটে। ফলে জিনের পুনর্বিন্যাস হয়ে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে এবং জনন মাতৃকোষে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এছাড়াও পিতামাতা থেকে আগত ক্রোমোজোমগুলো বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে। তখন সবকিছু মিলে এক নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। ফলে নতুন বংশধরে নতুন নতুন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়। এভাবে একই প্রজাতিতে বৈচিত্র্যের সৃষ্টি হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
চিত্র-২ প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন …
উদ্দীপক

Mymensingh · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর