জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় চিত্র 'P [গণিত] ও চিত্র 'Q [গণিত] এর মধ্যে কোনটি অধিক ভূমিকা রাখে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-P এবং চিত্র-Q দ্বারা যথাক্রমে মিয়োসিস এবং মাইটোসিস কোষ বিভাজনকে ইঙ্গিত করা হয়েছে। মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ বা প্রাণীর ডিপ্লয়েড (2n) জনন মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড (n) জনন কোষ সৃষ্টি করে। জননকোষে ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয়। আবার যখন দুটি হ্যাপ্লয়েড জনন কোষের মিলন ঘটে, তখন জাইগোট (2n) সৃষ্টি হয় যা ডিপ্লয়েড। এভাবে মিয়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষভাবে জীবদেহের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রেখে জীব প্রজাতির স্বাতন্ত্রতা বজায় রাখে। অপরদিকে, মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। সকল বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে। যা পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অসংখ্য কোষ সৃষ্টি হয়ে পূর্ণ জীবে পরিণত হয়। মাইটোসিসে তৈরি অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের অনুরূপ থাকে। ফলে জীবের দৈহিক বৃদ্ধি সুশৃঙ্খলভাবে হতে পারে। এছাড়াও জীবদেহের ক্ষতস্থান পূরণ, জননকোষের সংখ্যাবৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ায় জীবের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। তাই বলা যায়, জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় মিয়োসিস অপেক্ষা মাইটোসিস অধিক ভূমিকা রাখে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় চিত্র 'P ও চিত্র 'Q এর মধ্যে কোনটি…
উদ্দীপক

Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর