উদ্দীপকের 'X [গণিত] চিত্রে সংঘটিত প্রক্রিয়াটির ৩য় ধাপ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রের 'X [গণিত] অংশে অর্থাৎ উদ্ভিদের বর্ধনশীল অংশে মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়। মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় ধাপ হলো মেটাফেজ পর্যায়। নিচে ধাপটির বর্ণনা দেওয়া হলো— মেটাফেজ পর্যায়ের শুরুতেই ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। এই অবস্থায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং পরস্পরকে বিকর্ষণ করতে থাকে। এই পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকের 'X চিত্রে সংঘটিত প্রক্রিয়াটির ৩য় ধাপ বর্ণনা করো।
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর