'X [গণিত] এবং 'Y [গণিত] এ সংঘটিত প্রক্রিয়া দুটি তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] হলো উদ্ভিদের কাণ্ডের বর্ধনশীল অংশ এবং 'Y; হলো পরাগধানী। 'X [গণিত] ও 'Y [গণিত] এ সংঘটিত প্রক্রিয়া দুটি হলো যথাক্রমে মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজন। নিচে এ কোষ বিভাজন দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো — - মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে হয়ে থাকে; অপরদিকে মিয়োসিস কোষ বিভাজন জীবের জনন মাতৃকোষে হয়। - মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে; অপরপক্ষে, মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে। - মাইটোসিসে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়, কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুবার ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়। - মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, পক্ষান্তরে মিয়োসিস কোষ বিভাজনের সময় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। - মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিংওভার হয় না, কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিংওভার হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
'X এবং 'Y এ সংঘটিত প্রক্রিয়া দুটি তুলনামূলক আলোচনা করো।
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর