উদ্দীপকে উল্লিখিত ধাপটি সচিত্র ব্যাখ্যা করো।
উত্তর: উল্লিখিত ধাপটি হলো মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপ। এ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। ফলে ক্রোমাটিড দু'টি আলাদা হয়ে পড়ে। এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। অপত্য ক্রোমোজোম গুলির মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, ফলে এরা বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকে। অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলি V, L, J বা I এর মতো আকার ধারণ করে। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক ও টেলোসেন্ট্রিক বলে। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ধাপটি সচিত্র ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর

উত্তর