শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কী ধরনের সমস্যা হতে পারে? বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। জীবের জন্য এ প্রক্রিয়াটি বিশেষ গুরুত্ব বহন করে এবং এটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে নানা সমস্যা দেখা দেয়, যা নিচে তুলে ধরা হলো— i. বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদেহ গঠিত হয় এবং এদের দৈহিক বৃদ্ধি ঘটে। সুতরাং, উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবের দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি ব্যাহত হবে। ii. মাইটোসিসের মাধ্যমে বহুকোষী জীবের জননাঙ্গ তৈরি হয়ে থাকে। তাই প্রক্রিয়াটি অর্থাৎ মাইটোসিস সঠিকভাবে না ঘটলে জীবের জননাঙ্গ ঠিকভাবে তৈরি হবে না ফলে বংশবৃদ্ধি ব্যাহত হবে। iii. মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা পায়। তাই এ বিভাজন সঠিকভাবে না ঘটলে এ ভারসাম্য বিনষ্ট হতে পারে। iv. মাইটোসিসের কারণেই জীবদেহের সকল কোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। সুতরাং, প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে কোষে ক্রোমোজোমের সমতা বিনষ্ট হবে। v. মাইটোসিস প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে না ঘটলে কোষের নির্দিষ্ট আকার, আকৃতি ও আয়তনের বিঘ্ন সৃষ্টি হবে।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কী ধরনের সমস…

উদ্দীপক

উচ্চ শ্রেণির জীবের দৈহিক বৃদ্ধি ও পরিবর্ধনের জন্য এক ধরনের কোষ বিভাজন ঘটে। উক্ত কোষ বিভাজনের একটি ধাপে সেন্টোমিয়ার দুটি খণ্ডে বিভক্ত হয়। ফলশ্রুতিতে একটি ক্রোমোজোম থেকে দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়।

Jessore · 2019

উত্তর

কোষ বিভাজনের ক্ষেত্রে সাইটোপ্লাজমের বিভাজনই সাইটোকাইনেসিস।

উত্তর

ক্রোমোজোমের কাজ হলো মাতা-পিতা হতে জিন সন্তান-সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়।

উত্তর

উল্লিখিত ধাপটি হলো মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপ। এ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। ফলে ক্রোমাটিড দু'টি আলাদা হয়ে পড়ে। এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। অপত্য ক্রোমোজোম গুলির মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, ফলে এরা বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকে। অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলি V, L, J বা I এর মতো আকার ধারণ করে। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক ও টেলোসেন্ট্রিক বলে। question image

উত্তর

উদ্দীপকের প্রক্রিয়াটি হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। জীবের জন্য এ প্রক্রিয়াটি বিশেষ গুরুত্ব বহন করে এবং এটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে নানা সমস্যা দেখা দেয়, যা নিচে তুলে ধরা হলো— i. বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদেহ গঠিত হয় এবং এদের দৈহিক বৃদ্ধি ঘটে। সুতরাং, উল্লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবের দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি ব্যাহত হবে। ii. মাইটোসিসের মাধ্যমে বহুকোষী জীবের জননাঙ্গ তৈরি হয়ে থাকে। তাই প্রক্রিয়াটি অর্থাৎ মাইটোসিস সঠিকভাবে না ঘটলে জীবের জননাঙ্গ ঠিকভাবে তৈরি হবে না ফলে বংশবৃদ্ধি ব্যাহত হবে। iii. মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা পায়। তাই এ বিভাজন সঠিকভাবে না ঘটলে এ ভারসাম্য বিনষ্ট হতে পারে। iv. মাইটোসিসের কারণেই জীবদেহের সকল কোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। সুতরাং, প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে কোষে ক্রোমোজোমের সমতা বিনষ্ট হবে। v. মাইটোসিস প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে না ঘটলে কোষের নির্দিষ্ট আকার, আকৃতি ও আয়তনের বিঘ্ন সৃষ্টি হবে।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৩ : কোষ বিভাজন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অনিয়মিত কোষ বিভাজনের ফলাফল কী?

অনিয়মিত কোষ বিভাজনের ফলাফল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.হ্যাপ্পয়েড ও ডিপ্লয়েড অবস্থা বলতে কী বুঝায়?

হ্যাপ্পয়েড ও ডিপ্লয়েড অবস্থা বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ক্যান্সার কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

ক্যান্সার কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ATP কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়?

ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বর্তমানে ফসল উৎপাদনে পরিকল্পিত ভাবে দেহকোষে ক্রোমোজোম সেট দ্বিগুণ করা হয় কেন? ব্যাখ্যা করো।

বর্তমানে ফসল উৎপাদনে পরিকল্পিত ভাবে দেহকোষে ক্রোমোজোম সেট দ্বিগুণ করা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য- কেন? ব্যাখ্যা করো। অথবা, জীবদেহে ক্ষতস্থান পূরণ হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো।

জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য- কেন? ব্যাখ্যা করো। অথবা, জীবদেহে ক্ষতস্থান পূরণ হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জননকোষ সৃষ্টির সময় ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড হওয়া প্রয়োজন কেন?

জননকোষ সৃষ্টির সময় ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড হওয়া প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জননকাজে n,2n\mathrm{n}, 2\mathrm{n} এবং 3n3\mathrm{n} এর মধ্যে সম্পর্ক কী? ব্যাখ্যা করো।

জননকাজে n,2n\mathrm{n}, 2\mathrm{n} এবং 3n3\mathrm{n} এর মধ্যে সম্পর্ক কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে? ব্যাখ্যা করো। অথবা, মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে? ব্যাখ্যা করো। অথবা, মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।

টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অনিয়মিত কোষ বিভাজনের ফলাফল কী?হ্যাপ্পয়েড ও ডিপ্লয়েড অবস্থা বলতে কী বুঝায়?ক্যান্সার কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।ATP কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? ব্যাখ্যা করো।ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়?মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?বর্তমানে ফসল উৎপাদনে পরিকল্পিত ভাবে দেহকোষে ক্রোমোজোম সেট দ্বিগুণ করা হয় কেন? ব্জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য- কেন? ব্যাখ্যা করো। অথবা, জীবদেহজননকোষ সৃষ্টির সময় ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড হওয়া প্রয়োজন কেন?জননকাজে [গণিত] এবং [গণিত] এর মধ্যে সম্পর্ক কী? ব্যাখ্যা করো।কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে? ব্যাখ্যা করো। অথবা, মিয়োসিসকে হ্রাটিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।