চিত্র-E ও চিত্র-F এর বিভাজনের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-E ও F দ্বারা যথাক্রমে মায়োসিস ও মাইটোসিস কোষ বিভাজনকে নির্দেশ করা হয়েছে। নিচে এ বিভাজন দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো— - মায়োসিস কোষ বিভাজন জীবের জনন মাতৃকোষে হয়; অপরদিকে মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে হয়ে থাকে। - মায়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে; অপরপক্ষে, মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দু'টি অপত্য কোষের সৃষ্টি করে। - মায়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দু'বার কিন্তু ক্রোমোসোম একবার বিভাজিত হয়, কিন্তু মাইটোসিসে নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভাজিত হয়। - মায়োসিস কোষ বিভাজনের সময় অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়; পক্ষান্তরে, মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। - মায়োসিস কোষ বিভাজনে ক্রসিংওভার ঘটে, কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিংওভার ঘটে না।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
চিত্র-E ও চিত্র-F এর বিভাজনের তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক

Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর