চিত্র-A এর গঠন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়নকে কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু বলা হয়। নিচে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করা হলো— মাইটোকন্ড্রিয়ন গোলাকার বা দণ্ডাকার হয়ে থাকে। এটি দু'টি আবরণী দিয়ে ঘেরা। আবরণী দু'টি হলো যথাক্রমে বহিঃআবরণী এবং অন্তঃআবরণী। বহিঃআবরণী মসৃণ কিন্তু অন্তঃআবরণী নানাভাবে ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি (একবচন ক্রিস্টা)। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে। একে অক্সিজোম (ATP সিনথেসেস) বলে। অক্সিজোমে বিভিন্ন ধরনের উৎসেচক থাকে। মাইটোকন্ড্রিয়নের ভেতরে অর্ধতরল দানাদার পদার্থ থাকে যাকে ম্যাট্রিক্স বলে। মাইটোকন্ড্রিয়নে প্রায় ৭৩% প্রোটিন, ২৫% লিপিড, ০.৫% RNA এবং একটি DNA অণু থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
চিত্র-A এর গঠন ব্যাখ্যা করো।
উদ্দীপক

Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর