উদ্দীপকের 'B [গণিত] প্রক্রিয়াটি জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত B- প্রক্রিয়াটি হলো মাইটোসিস কোষ বিভাজন। জীবদেহে এ কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। নিচে তা বিশ্লেষণ করা হলো- মাইটোসিস বিভাজনের মাধ্যমে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। মাইটোসিসের ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। সাধারণত সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে এবং এ কোষই বার বার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য অপত্য কোষ সৃষ্টির মাধ্যমে পরিপূর্ণ জীবে পরিণত হয়। এ প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের মতো হওয়ায় জীবদেহের বৃদ্ধিও সুশৃঙ্খলভাবে হয়ে থাকে। তাছাড়া সৃষ্ট কোষের আকার, আকৃতি ও আয়তন সুষম থাকায় জীবের মধ্যে ভারসাম্য এবং গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষিত হয়। জনন কোষের সংখ্যা বৃদ্ধিতেও এ কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি করায় এ বিভাজন অপরিহার্য। যেসব জীবকোষের আয়ুষ্কাল নির্দিষ্ট, সেসব কোষ বিনষ্ট হলে এ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে এদের পূরণ ঘটে। তাই এ আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকে বর্ণিত কোষ বিভাজন তথা মাইটোসিস কোষ বিভাজন জীবদেহের জন্য গুরুত্বপূর্ণ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকের 'B প্রক্রিয়াটি জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- বিশ্ল…
উদ্দীপক

Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর