মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?
উত্তর: মিয়োসিস বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত ডিপ্লয়ড কোষ বিভক্ত হয়ে চারটি অপত্য হ্যাপ্লয়ড কোষের সৃষ্টি করে। এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস দু'বার এবং ক্রোমোসোম একবার বিভাজিত হয়। ফলে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?
উত্তর