কোষের কোন অঙ্গাণুটিকে শক্তিঘর বলা হয় এবং কেন?
উত্তর: মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এতে ATP Synthases বা অক্সিজোমে শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কো-এনজাইম থাঁকে। এ কারণে শ্বসনের ক্রেবস চক্র, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি ও ইলেকট্রন প্রবাহ-এর মতো গুরুত্বপূর্ণ পর্যায়গুলো এ অঙ্গাণুতে সম্পন্ন হয়। শক্তি উৎপন্নকারী প্রক্রিয়া 'শ্বসন' সম্পন্ন করে বলে একে কোষের শক্তিঘর বলা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
কোষের কোন অঙ্গাণুটিকে শক্তিঘর বলা হয় এবং কেন?
উত্তর