উদ্দীপকের B ধাপটি প্রাণীর মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ ধাপ।
মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ এ ধাপটির মাধ্যমেই মাতৃকোষটি দু'টি অপত্যকোষ সৃষ্টি করে থাকে। প্রাণীদেহে মাইটোসিস কোষ বিভাজনের এ ধাপটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। কোষ বিভাজনের এ ধাপটি সঠিকভাবে না ঘটলে জীবের স্বাভাবিক দৈহিক বৃদ্ধি ও বিকাশ ঘটবে না। ফলে প্রাণীর স্বাভাবিক দেহ গঠন বিঘ্নিত হবে। মাইটোসিসের মাধ্যমে জীবের জননাঙ্গ তৈরি হয়। তাই মাইটোসিস প্রক্রিয়ার এ ধাপটি সঠিকভাবে না ঘটলে জীবের জননাঙ্গ তৈরি হবে না, ফলে জীবের বংশবৃদ্ধি ব্যাহত হবে। মাইটোসিসের কারণেই কোষে ক্রোমোসোমের সংখ্যা সমান থাকে। তাই উদ্দীপকের B ধাপটি সঠিকভাবে না ঘটলে অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা ভিন্ন হবে। এতে জীবের স্বাভাবিক জীবনধারা বাধাগ্রস্থ হবে। দূর্ঘটনাজনিত কারণে দেহে ক্ষত সৃষ্টি হলে তা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই পূরণ হয়ে থাকে।
এক্ষেত্রে উদ্দীপকের B ধাপটি সঠিকভাবে না ঘটলে অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন বাধাগ্রস্থ হলে ক্ষতস্থান পূরণ হবে না, যা জীবের জন্য হুমকি স্বরূপ। শুধু তাই নয় B ধাপটি অর্থাৎ টেলোফেজ ধাপটি সঠিকভাবে না ঘটলে বা অনিয়ন্ত্রিতভাবে ঘটলে জীবদেহে টিউমার বা ক্যান্সার কোষ তৈরি হয়। ক্যান্সার কোষ দ্রুত জীবদেহে ছড়িয়ে পড়ে এবং মৃত্যু ঘটায়। সুতরাং, B ধাপটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে উল্লিখিত সমস্যাগুলো দেখা দিতে পারে।