শেয়ারFacebookWhatsApp

মাইটোসিস কোষ বিভাজনের ৩য় ও ৪র্থ ধাপে চিত্র: X এর অবস্থানের তুলনামূলক আলোচনা করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-X হলো ক্রোমোজোম। মাইটোসিস কোষবিভাজনের তৃতীয় এবং চতুর্থ ধাপ হলো মেটাফেজ এবং অ্যানাফেজ পর্যায়। নিচে মেটাফেজ এবং অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমের অবস্থানের তুলনামূলক আলোচনা করা হলো- মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ের প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে দুই মেরুর মাঝখানে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। অন্যদিকে, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু'ভাগে বিভক্ত হয়ে যায়। ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এ অবস্থায় প্রতিটি' ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। ফলে এরা বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর 'দিকে গমন করে। ক্রোমোজোমের এ মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। অপত্য ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থানের বিভিন্নতার জন্য এ সময় ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণমালার V, L, J ও। অক্ষরের মতো দেখা যায়। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাব-মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক ও টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এ ধাপের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডলযন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের প্যাঁচ খুলে এরা দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে। উপরোক্ত দুটি ধাপের তুলনামূলক আলোচনা থেকে বুঝা যায় যে, মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় ধাপ বা মেটাফেজে ক্রোমোজোমগুলো কোষের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং চতুর্থ ধাপ বা অ্যানাফেজে ক্রোমাটিডগুলো আলাদা হয়ে বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল

মাইটোসিস কোষ বিভাজনের ৩য় ও ৪র্থ ধাপে চিত্র: X এর অবস্থানের তুলনামূল…

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ করো- question image

উত্তর

মাইটোসিস বিভাজনের প্রো-মেটাফেজ ধাপে কতকগুলো তন্তুময় প্রোটিন সমন্বয়ে দুই মেরুবিশিষ্ট যে গঠন তৈরি হয় সেই গঠনকে স্পিন্ডল তন্তু বলে।

উত্তর

মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। কারণ এ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃতকোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে চারটি অপত্য কোষে পরিণত হয়। এ প্রক্রিয়ায় নিউক্লিয়াস দু'বার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়, ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বলে এ প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত চিত্র-X হলো ক্রোমোজোম। ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান হলো DNA। নিচে DNA অণুর রাসায়নিক গঠন ব্যাখ্যা করা হলো- DNA দ্বিসূত্রক, দুটি পলিনিউক্লিওটাইড সূত্র পরস্পরের সাথে লোহার সিঁড়ির মতো ডান দিকে প্যাঁচানো থেকে একটি ডাবল হেলিক্স গঠন করে। এ সিঁড়ির হাতল তৈরি হয় পাঁচ কার্বনবিশিষ্ট শর্করা (ডিঅক্সিরাইবোজ), নাইট্রোজেনঘটিত বেস ও অজৈব ফসফেট দ্বারা। DNA-এর নাইট্রোজেন বেসগুলো হলো অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন ও সাইটোসিন। একটি সূত্রের আাডিনিন অন্য সূত্রের থায়ামিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা ( A=T ) যুক্ত থাকে। আবার একটি সূত্রের গুয়ানিন অন্য সূত্রের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত ( G≡C\mathrm{G} \equiv \mathrm{C} ) থাকে। হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন ৩৪Å দৈর্ঘ্যবিশিষ্ট। একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে ১০টি নিউক্লিওটাইড থাকে। পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব ৩.৪Å। DNA ডবল হেলিক্সের ব্যাস ২০Å।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত চিত্র-X হলো ক্রোমোজোম। মাইটোসিস কোষবিভাজনের তৃতীয় এবং চতুর্থ ধাপ হলো মেটাফেজ এবং অ্যানাফেজ পর্যায়। নিচে মেটাফেজ এবং অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমের অবস্থানের তুলনামূলক আলোচনা করা হলো- মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ের প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে দুই মেরুর মাঝখানে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। অন্যদিকে, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু'ভাগে বিভক্ত হয়ে যায়। ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এ অবস্থায় প্রতিটি' ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। ফলে এরা বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর 'দিকে গমন করে। ক্রোমোজোমের এ মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। অপত্য ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থানের বিভিন্নতার জন্য এ সময় ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণমালার V, L, J ও। অক্ষরের মতো দেখা যায়। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাব-মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক ও টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। এ ধাপের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডলযন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের প্যাঁচ খুলে এরা দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে। উপরোক্ত দুটি ধাপের তুলনামূলক আলোচনা থেকে বুঝা যায় যে, মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় ধাপ বা মেটাফেজে ক্রোমোজোমগুলো কোষের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং চতুর্থ ধাপ বা অ্যানাফেজে ক্রোমাটিডগুলো আলাদা হয়ে বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৩ : কোষ বিভাজন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অনিয়মিত কোষ বিভাজনের ফলাফল কী?

অনিয়মিত কোষ বিভাজনের ফলাফল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.হ্যাপ্পয়েড ও ডিপ্লয়েড অবস্থা বলতে কী বুঝায়?

হ্যাপ্পয়েড ও ডিপ্লয়েড অবস্থা বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ক্যান্সার কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

ক্যান্সার কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ATP কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়?

ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বর্তমানে ফসল উৎপাদনে পরিকল্পিত ভাবে দেহকোষে ক্রোমোজোম সেট দ্বিগুণ করা হয় কেন? ব্যাখ্যা করো।

বর্তমানে ফসল উৎপাদনে পরিকল্পিত ভাবে দেহকোষে ক্রোমোজোম সেট দ্বিগুণ করা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য- কেন? ব্যাখ্যা করো। অথবা, জীবদেহে ক্ষতস্থান পূরণ হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো।

জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য- কেন? ব্যাখ্যা করো। অথবা, জীবদেহে ক্ষতস্থান পূরণ হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জননকোষ সৃষ্টির সময় ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড হওয়া প্রয়োজন কেন?

জননকোষ সৃষ্টির সময় ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড হওয়া প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জননকাজে n,2n\mathrm{n}, 2\mathrm{n} এবং 3n3\mathrm{n} এর মধ্যে সম্পর্ক কী? ব্যাখ্যা করো।

জননকাজে n,2n\mathrm{n}, 2\mathrm{n} এবং 3n3\mathrm{n} এর মধ্যে সম্পর্ক কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে? ব্যাখ্যা করো। অথবা, মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে? ব্যাখ্যা করো। অথবা, মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।

টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অনিয়মিত কোষ বিভাজনের ফলাফল কী?হ্যাপ্পয়েড ও ডিপ্লয়েড অবস্থা বলতে কী বুঝায়?ক্যান্সার কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।ATP কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? ব্যাখ্যা করো।ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়?মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?বর্তমানে ফসল উৎপাদনে পরিকল্পিত ভাবে দেহকোষে ক্রোমোজোম সেট দ্বিগুণ করা হয় কেন? ব্জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য- কেন? ব্যাখ্যা করো। অথবা, জীবদেহজননকোষ সৃষ্টির সময় ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড হওয়া প্রয়োজন কেন?জননকাজে [গণিত] এবং [গণিত] এর মধ্যে সম্পর্ক কী? ব্যাখ্যা করো।কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে? ব্যাখ্যা করো। অথবা, মিয়োসিসকে হ্রাটিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।