শেয়ারFacebookWhatsApp

চিত্র 'A [গণিত] এর যে ধাপটিতে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার বিভিন্ন রূপ ধারণ করে তার বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-A দ্বারা মাইটোসিস কোষ বিভাজনকে বুঝানো হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের পাঁচটি ধাপের মধ্যে যে ধাপটিতে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার বিভিন্ন রূপ ধারণ করে, সেই ধাপটি হলো অ্যানাফেজ ধাপ। নিচে অ্যানাফেজ ধাপের বর্ণনা দেওয়া হলো- ১. প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু'ভাগে বিভক্ত হয়ে যায়। ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ২. অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। ফলে এরা বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে গমন করে। ক্রোমোজোমের এ মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। [চিত্র] ৩. অপত্য ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থানের বিভিন্নতার জন্য এ সময় ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণমালার [গণিত] , [গণিত] , [গণিত] ও [গণিত] অক্ষরের মতো দেখা যায়। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাব-মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক ও টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। ৪. এ ধাপের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডলযন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের প্যাঁচ খুলে এরা দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল

চিত্র 'A এর যে ধাপটিতে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার বিভিন্ন রূপ …

উদ্দীপক

নিচের চিত্র দুটি লক্ষ করো : question image

Rajshahi · 2026

উত্তর

জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে যে প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তাই হলো কোষ বিভাজন।

উত্তর

সেন্ট্রোজোমের প্রধান অঙ্গাণু হলো সেন্ট্রিওল। প্রাণিকোষ বিভাজনে এর ভূমিকা নিচে বর্ণনা করা হলো- ১. স্পিন্ডল যন্ত্র তৈরি: কোষ বিভাজনের প্রোফেজ ধাপে সেন্ট্রিওল দুটি বিভক্ত হয়ে কোষের দুই বিপরীত মেরুতে অবস্থান নেয়। এখান থেকে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়, যা পরবর্তী ধাপে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। ২. ক্রোমোজোমের চলন: স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়। অ্যানাফেজ পর্যায়ে এই তন্তুগুলো সংকুচিত হওয়ার ফলে অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে অগ্রসর হয়। সুতরাং প্রাণিকোষে স্পিন্ডল যন্ত্র তৈরির মাধ্যমে ক্রোমোজোমগুলোকে সমান ভাগে ভাগ করে দুই মেরুতে নিয়ে যাওয়াই হলো সেন্ট্রিওলের প্রধান কাজ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত চিত্র-A দ্বারা মাইটোসিস কোষ বিভাজনকে বুঝানো হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের পাঁচটি ধাপের মধ্যে যে ধাপটিতে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার বিভিন্ন রূপ ধারণ করে, সেই ধাপটি হলো অ্যানাফেজ ধাপ। নিচে অ্যানাফেজ ধাপের বর্ণনা দেওয়া হলো- ১. প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু'ভাগে বিভক্ত হয়ে যায়। ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ২. অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। ফলে এরা বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে গমন করে। ক্রোমোজোমের এ মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। question image ৩. অপত্য ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থানের বিভিন্নতার জন্য এ সময় ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণমালার V\mathrm{V}, L\mathrm{L}, J\mathrm{J} ও I\mathrm{I} অক্ষরের মতো দেখা যায়। এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাব-মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক ও টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। ৪. এ ধাপের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডলযন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের প্যাঁচ খুলে এরা দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত চিত্র-A হলো মাইটোসিস এবং চিত্র-B হলো মিয়োসিস কোষ বিভাজন। বংশগতির ধারা বজায় রাখতে মূলত চিত্র-B বা মিয়োসিস কোষ বিভাজনের ভূমিকা প্রধান। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১. ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা: মিয়োসিস বিভাজনের ফলে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যায়। যখন পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট মিলিত হয় (নিষেক), তখন জাইগোটে ক্রোমোজোম সংখ্যা পুনরায় মাতৃকোষের সমান। (2n\mathrm{2n}) হয়ে ফিরে আসে। যদি মিয়োসিস না হতো, তবে বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হতে থাকতো এবং প্রজাতির অস্তিত্ব বিলীন হতো। ২. জেনেটিক বৈচিত্র্য বা ক্রসিং ওভার: মিয়োসিসের প্রোফেজ-১ ধাপে ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় বা ক্রসিং ওভার ঘটে। এর ফলে জিনের নতুন বিন্যাস তৈরি হয়, যা সন্তানের মধ্যে চারিত্রিক বৈচিত্র্য নিয়ে আসে। এই বৈচিত্র্যই পরিবর্তনশীল পরিবেশে জীবকে টিকে থাকতে সাহায্য করে এবং বংশগতির ধারাকে গতিশীল রাখে। ৩. প্রজাতির স্বকীয়তা রক্ষা: মিয়োসিসের মাধ্যমেই একটি প্রজাতির নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা এবং গুণাগুণ বংশ পরম্পরায় স্থিতিশীল থাকে। অন্যদিকে চিত্র-A মাইটোসিস প্রধানত দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণে কাজ করে। এটি কোষের সমগুণসম্পন্নতা বজায় রাখলেও বংশগতির ধারা ও প্রজন্মের পর প্রজন্ম বৈশিষ্ট্যের সঠিক সঞ্চারণ ও বৈচিত্র্য আনয়নে মিয়োসিসের উপরই নির্ভর করতে হয়। পরিবেশে বলা যায়, বংশগতির ধারা ও প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় মিয়োসিস এর ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৩ : কোষ বিভাজন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অনিয়মিত কোষ বিভাজনের ফলাফল কী?

অনিয়মিত কোষ বিভাজনের ফলাফল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.হ্যাপ্পয়েড ও ডিপ্লয়েড অবস্থা বলতে কী বুঝায়?

হ্যাপ্পয়েড ও ডিপ্লয়েড অবস্থা বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ক্যান্সার কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

ক্যান্সার কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ATP কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়?

ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বর্তমানে ফসল উৎপাদনে পরিকল্পিত ভাবে দেহকোষে ক্রোমোজোম সেট দ্বিগুণ করা হয় কেন? ব্যাখ্যা করো।

বর্তমানে ফসল উৎপাদনে পরিকল্পিত ভাবে দেহকোষে ক্রোমোজোম সেট দ্বিগুণ করা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য- কেন? ব্যাখ্যা করো। অথবা, জীবদেহে ক্ষতস্থান পূরণ হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো।

জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য- কেন? ব্যাখ্যা করো। অথবা, জীবদেহে ক্ষতস্থান পূরণ হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জননকোষ সৃষ্টির সময় ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড হওয়া প্রয়োজন কেন?

জননকোষ সৃষ্টির সময় ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড হওয়া প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জননকাজে n,2n\mathrm{n}, 2\mathrm{n} এবং 3n3\mathrm{n} এর মধ্যে সম্পর্ক কী? ব্যাখ্যা করো।

জননকাজে n,2n\mathrm{n}, 2\mathrm{n} এবং 3n3\mathrm{n} এর মধ্যে সম্পর্ক কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে? ব্যাখ্যা করো। অথবা, মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে? ব্যাখ্যা করো। অথবা, মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।

টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অনিয়মিত কোষ বিভাজনের ফলাফল কী?হ্যাপ্পয়েড ও ডিপ্লয়েড অবস্থা বলতে কী বুঝায়?ক্যান্সার কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।ATP কে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন? ব্যাখ্যা করো।ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়?মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?বর্তমানে ফসল উৎপাদনে পরিকল্পিত ভাবে দেহকোষে ক্রোমোজোম সেট দ্বিগুণ করা হয় কেন? ব্জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য- কেন? ব্যাখ্যা করো। অথবা, জীবদেহজননকোষ সৃষ্টির সময় ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড হওয়া প্রয়োজন কেন?জননকাজে [গণিত] এবং [গণিত] এর মধ্যে সম্পর্ক কী? ব্যাখ্যা করো।কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে? ব্যাখ্যা করো। অথবা, মিয়োসিসকে হ্রাটিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।