বৈচিত্র্য সৃষ্টিতে ও টিকে থাকার ক্ষেত্রে Y এ সংঘটিত বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'Y [গণিত] চিহ্নিত অংশটিতে পরাগধানীর ভিতরে কোষ বিভাজনের কথা বলা হয়েছে। পরাগধানীতে মিয়োসিস কোষবিভাজন প্রক্রিয়া সংঘটিত হয়। মিয়োসিস কোষ বিভাজন প্রজাতির বৈচিত্র্য ও টিকে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো— ১. প্রজাতির বৈচিত্র্য সৃষ্টিতে: মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড (2n) মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড (n) জনন কোষ সৃষ্টি হয়। এভাবে সৃষ্ট দুটি হ্যাপ্লয়েড পুং জননকোষ ও স্ত্রী জননকোষ মিলিত হয়ে ডিপ্লয়েড (2n) জাইগোট তৈরি হয়। ফলে প্রজাতির ধারা অক্ষুণ্ণ থাকে। তবে এর পাশাপাশি আরেকটি ঘটনা ঘটে। মিয়োসিস বিভাজনের সময় নিউক্লিয়াস দু'বার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ক্রোমোজোমের এই বিভাজনের সময় বিভিন্ন ক্রোমোজোমের মধ্যে তাদের অংশের বিনিময় ঘটে। ফলে মাতৃকোষের চারিত্রিক বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে জনন কোষগুলোতে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এছাড়া বাবা ও মা থেকে আগত ক্রোমোজোমগুলো বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে। ফলে নতুন বংশধরে নতুন নতুন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়। এতে একই প্রজাতিতে বৈচিত্র্যের সৃস্টি হয়। ২. টিকে থাকার ক্ষেত্রে : মিয়োসিসের মাধ্যমে সৃষ্ট জেনেটিক বৈচিত্র্য জীবকে পরিবর্তিত পরিবেশের থেকে খাপ খাইয়ে নিতে বা অভিযোজনে সাহায্য করে। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য যে উন্নত বৈশিষ্ট্যের প্রয়োজন, তা মিয়োসিসের মাধ্যমেই আসে। এটি বিবর্তনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। পরিশেষে বলা যায় যে, মিয়োসিস বিভাজন একদিকে যেমন ক্রসিং ওভারের মাধ্যমে জীবে বৈচিত্র্য আনে, অন্যদিকে ক্রোমোজোম সংখ্যা স্থির রেখে প্রজাতির বংশধারা ও অস্তিত্ব টিকিয়ে রাখতে অপরিহার্য ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
বৈচিত্র্য সৃষ্টিতে ও টিকে থাকার ক্ষেত্রে Y এ সংঘটিত বিভাজন প্রক্রিয়…
উদ্দীপক

Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর