উদ্দীপকের পর্যায়গুলো যে কোষ বিভাজনের অন্তর্ভুক্ত তার গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের পর্যায়গুলো যে কোষ বিভাজনের অন্তর্ভুক্ত তা হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো— ১. বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী দেহ গঠিত হয় এবং এর দৈহিক বৃদ্ধি ঘটে। ২. মাইটোসিস বিভাজনের ফলেই বহুকোষী জীবের জননাঙ্গ সৃষ্টি হয়, ফলে বংশ বৃদ্ধির ক্রম ধারা বজায় রাখতে পারে। ৩. এককোষী সুকেন্দ্রিক জীবে এ প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। ৪. এ বিভাজন প্রক্রিয়ার ফলে কোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন ইত্যাদি গুণাগুণ বজায় থাকে। ৫. মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার পরিমাণগত ও নিয়ন্ত্রণগত ভারসাম্য রক্ষিত হয়। ৬. মাইটোসিস কোষ বিভাজনের কারণে দেহের সব কোষে সমসংখ্যক ও সমগুণসম্পন্ন ক্রোমোজোম থাকে। ৭. বহুকোষী জীবদেহে সৃষ্ট যেকোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে দ্রুত পূরণ হয়। ৮. এ প্রকার বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। অতএব উপরিউক্ত আলোচনা হতে এটাই প্রতীয়মান হয় যে, মাইটোসিস কোষ বিভাজন জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকের পর্যায়গুলো যে কোষ বিভাজনের অন্তর্ভুক্ত তার গুরুত্ব বিশ্ল…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
এ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডলযন্ত্রের কতিপয় নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এ তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলা হয়। ক্রোমোজোমের সাথে এ তন্তুগুলো সংযুক্ত বলে এদের ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। ক্রোমোজোমগুলো এ সময়ে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে এবং কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। প্রাণিকোষে স্পিন্ডলযন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটির চারিদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। একে আস্টার-রে বলে।উত্তর