উদ্দীপকের প্রথম উদ্ভিদ অঙ্গের কোষ বিভাজন প্রক্রিয়ার শেষ ধাপের বৈশিষ্ট্য চিত্রসহ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম উদ্ভিদ অঙ্গটি হলো-পুঁইশাকের কচি কাণ্ড, যেখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মাইটোসিসের শেষ ধাপটির নাম হলো টেলোফেজ। নিচে এই ধাপের প্রধান বৈশিষ্ট্যসমূহ চিত্রসহ ব্যাখ্যা করা হলো— টেলোফেজ ধাপটি মাইটোসিসের শেষ পর্যায়। এখানে প্রোফেজের ঘটনা গুলো পর্যায়ক্রমে বিপরীত ভাবে ঘটে। ক্রোমোজোম গুলো আবার সরু ও লম্বা আকার ধারণ করতে থাকে। অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়, ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। স্পিন্ডলযন্ত্রের - কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। [চিত্র] এ পর্যায়ের। শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমাহায় এবং পরে এরা মিলিত হয়ে কোষপ্লেট গঠন করে। সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সমবণ্টন ঘটে। ফলে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকের প্রথম উদ্ভিদ অঙ্গের কোষ বিভাজন প্রক্রিয়ার শেষ ধাপের বৈশিষ…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
এ পর্যায়ের। শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমাহায় এবং পরে এরা মিলিত হয়ে কোষপ্লেট গঠন করে। সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সমবণ্টন ঘটে। ফলে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়।উত্তর