পদার্থের গলন ও স্ফুটন ঘটে থাকে— i. নির্দিষ্ট তাপে ii. নির্দিষ্ট চাপে iii. নির্দিষ্ট তাপমাত্রায় নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: স্বাভাবিক চাপে (1 বায়ুমণ্ডলীয় চাপে) যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বা স্ফুটন তাপমাত্রা বলে। তেমনিভাবে স্বাভাবিক চাপে (1 বায়ুমণ্ডলীয় চাপে) যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কে পদার্থের তাপমাত্রা এবং চাপ নির্দিষ্ট থাকে। তাপ বৃদ্ধি করলেও তাপমাত্রা বৃদ্ধি পায় না। তবে এক্ষেত্রে বেশি তাপ দিলে অবস্থার পরিবর্তন দ্রুত ঘটবে, আর কম তাপে অবস্থার পরিবর্তন ধীরে ধীরে ঘটবে। অর্থাৎ তাপ নির্দিষ্ট নয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ) ii ও iii।
SSC রসায়ন অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) · MCQ