নিচের তথ্যগুলো লক্ষ্য কর— i. উর্ধ্বপাতন হলো কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তর ii. পাতন = বাষ্পীভবন + ঘনীভবন iii. ঘনীভবন হলো তরল থেকে বাষ্পে রূপান্তর নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: উর্ধ্বপাতন: যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে উর্ধ্বপাতন বলে। অর্থাৎ, (i)নং সঠিক। পাতন: কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। অর্থাৎ, (ii)নং সঠিক। ঘনীভবন প্রক্রিয়ায় বাষ্পকে শীতল করে তরলে পরিণত করা হয়। অর্থাৎ, (iii)নং সঠিক নয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক) i ও ii।
SSC রসায়ন অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) · MCQ