নিচের উক্তিগুলি লক্ষ্য করো: i. যে কোন দৈর্ঘ্যের তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অংকন করা যায় না ii. শুধুমাত্র ব্যাসার্ধ জানা থাকলে বৃত্ত অংকন করা যায় iii. বৃত্তের কোন বিন্দুতে একটিমাত্র স্পর্শক আঁকা যায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: যেকোনো দৈর্ঘ্যের তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় কারণ, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। • যেকোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ জানা থাকলে বৃত্ত অঙ্কন সম্ভব। • বৃত্তের যেকোনো বিন্দুতে শুধুমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যায়, কারণ ঐ স্পর্শক শুধুমাত্র ঐ বিন্দুতে বৃত্তের ব্যাসার্ধের অপর লম্ব। অন্য কোনো স্পর্শক ঐ বিন্দুতে আঁকা সম্ভব নয়।
SSC উচ্চতর গণিত অধ্যায়-৪ : জ্যামিতিক অঙ্কন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · উচ্চতর গণিত · অধ্যায়-৪ : জ্যামিতিক অঙ্কন · MCQ

