এক ব্যক্তি ঘণ্টায় x কি. মি. বেগে 2 ঘণ্টা হাঁটল এবং ঘণ্টায় (x + 3) কি.মি. বেগে 2 ঘণ্টা দৌড়ান এবং তার অতিক্রান্ত পথ 30 কি.মি. এর কম। তবে - i. 2x কি.মি. যায় 2 ঘণ্টায় ii. (x + 3) কি. মি. বেগে যায় 1/2(x + 3) কি.মি. iii. অসমতা, 2x + 2(x + 3) < 30 নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: এক ব্যক্তি, হেটে 1 ঘন্টায় যায় x কি.মি. ∴হেটে 2 ঘন্টায় যায় 2x কি.মি.- সুতরাং, (i) নং সঠিক। আবার, দৌড়ে 1 ঘন্টায় যায় (x + 3) কি.মি. ∴'দৌড়ে 2 ঘন্টায় যায় 2(x + 3) কি.মি. সুতরাং, (ii) নং সঠিক নয়। মোট অতিক্রম করে 2x + 2(x + 3) যা 30 কি.মি. এর কম। ∴অসমতাটি, 2x + 2(x + 3) < 30 সুতরাং, (iii) নং সঠিক। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ) i ও iii।
SSC উচ্চতর গণিত অধ্যায়-৬ : অসমতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · উচ্চতর গণিত · অধ্যায়-৬ : অসমতা · MCQ
