অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে উত্তপ্ত করলে যে গ্যাস উৎপন্ন হয় তাতে ভেজা লাল লিটমাস পেপার ধরলে লিটমাসের বর্ণের কী ঘটবে?
ক. বর্ণ অপরিবর্তিত থাকবে
খ. অধিকতর লাল বর্ণ ধারণ করবে
গ. বর্ণ নীল হবে
ঘ. বর্ণহীন হয়ে যাবে
উত্তর: বর্ণ নীল হবে
ব্যাখ্যা: অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যামোনিয়া ( [গণিত] ) গ্যাস, [গণিত] ও [গণিত] উৎপন্ন হয়। [গণিত] এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী এবং লাল লিটমাসকে নীল করে। সুতরাং এর সংস্পর্শে ভেজা লাল লিটমাস কাগজ ধরলে [গণিত] ক্ষার উৎপন্ন হয়। এজন্য এটি লাল লিটমাস কাগজকে নীল বর্ণের লিটমাসে পরিণত করে। [গণিত] ভেজা লাল লিটমাস পেপার → [গণিত] + লাল লিটমাস পেপার ⟶ নীল লিটমাস পেপার। অতএব, প্রশটির সঠিক উত্তর (গ)।
SSC রসায়ন অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) · MCQ
