উদ্দীপকের যৌগদ্বয়ের মধ্যে একটি 'এসিড এবং অন্যটি ক্ষার'- তাদের রাসায়নিক ধর্ম হতে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের পাত্র-১ এর দ্রবণ [গণিত] হলো একটি এসিড এবং পাত্র-২ এর দ্রবণ [গণিত] হলো একটি ক্ষার। নিচে তাদের রাসায়নিক ধর্ম হতে বিশ্লেষণ করা হলো- [গণিত] এর এসিড ধর্ম: আমরা জানি, যে সকল পদার্থ নীল লিটমাসকে লাল করে, জলীয় দ্রবণে [গণিত] আয়ন সৃষ্টি করে এবং ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে তাদের এসিড বলে। [গণিত] নীল লিটমাসকে লাল করে জলীয় দ্রবণে [গণিত] আয়ন উৎপন্ন করে এবং ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে। [গণিত] নীল লিটমাস → লাল [গণিত] সুতরাং, [গণিত] একটি এসিড। [গণিত] এর ক্ষার ধর্ম: আমরা জানি, যে সকল পদার্থ লাল লিটমাস কাগজকে নীল করে, জলীয় দ্রবণে [গণিত] আয়ন উৎপন্ন করে এবং এসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষার বলে। [গণিত] লাল লিটমাস কাগজকে নীল করে জলীয় দ্রবণে [গণিত] আয়ন উৎপন্ন করে এবং এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। [গণিত] লাল লিটমাস → নীল [গণিত] সুতরাং, [গণিত] একটি ক্ষার। আবার, এসিড ও ক্ষার পরস্পর বিক্রিয়া করে নিরপেক্ষ যৌগ লবণ ও পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। পাত্র-১ এর এসিড [গণিত] এবং পাত্র-২ এর ক্ষার [গণিত] এর পারস্পরিক বিক্রিয়ায় প্রশম লবণ ও পানি উৎপন্ন হয়। [গণিত] যেহেতু প্রদত্ত যৌগদ্বয়কে বিক্রিয়া করলে লবণ ও পানি পাওয়া যায় তাই রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞানুসারে এটি প্রশমন কিক্রিয়া এবং এদের মধ্যে একটি এসিড ও অপরটি ক্ষার। সুতরাং যৌগদ্বয়ের মধ্যে [গণিত] হলো এসিড এবং [গণিত] হলো ক্ষার।
SSC রসায়ন অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের যৌগদ্বয়ের মধ্যে একটি 'এসিড এবং অন্যটি ক্ষার'- তাদের রাসায়…
উদ্দীপক

Chittagong · 2017
উত্তর
উত্তর
