নাফিসা কী ব্যবস্থা গ্রহণ করে ঐ সমস্যা সমাধান করবে-বিশ্লেষণ করো।
উত্তর: পানিতে বিভিন্ন ধাতু যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন ধাতুর হাইড্রোজেন কার্বনেট, ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকলে পানিতে সাবানের ফেনা উৎপন্ন হয় না। পানিতে ধাতুসমূহের হাইড্রোজেন কার্বনেট লবণ দ্রবীভূত থাকলে পানির খরতা অস্থায়ী ধরনের। পানিকে উত্তাপে ফুটালে পানির অস্থায়ী খরতা দূর হয়। অপরপক্ষে ধাতুসমূহের ক্লোরাইড বা সালফেট লবণ পানিতে দ্রবীভূত থাকলে পানির খরতা সহজে দূর হয় না। পানির স্থায়ী খরতা দূর করার কয়েকটি পদ্ধতি হলো: [গণিত] সোডা পদ্ধতি, [গণিত] পারমুটিট পদ্ধতি, [গণিত] আয়ন বিনিময় রেজিন পদ্ধতি ইত্যাদি। নাফিসা এভাবে পানির স্থায়ী ও অস্থায়ী খরতা দূর করে ঐ সমস্যা সমাধান করতে পারে। খুব সহজ সমাধান হলো- নাফিসা সাবানের পরিবর্তে ডিটারজেন্ট ব্যবহার করে উল্লেখিত সমস্যা দূর করতে পারে। কারণ ডিটারজেন্টের ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণ পানিতে দ্রবণীয়। অর্থাৎ সাবান ব্যবহারের ফলে যেরূপ সাদা অধঃক্ষেপ তৈরি হয় ডিটারজেন্ট ব্যবহার করলে ঐরূপ অধঃক্ষেপ সৃষ্টি হয় না। ফলে নাফিসার কাপড় ধোয়ার সমস্যা দূর হয়।
SSC রসায়ন অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) · সৃজনশীল
নাফিসা কী ব্যবস্থা গ্রহণ করে ঐ সমস্যা সমাধান করবে-বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
