উদ্দীপকের পাত্রদ্বয়ের পানিকে কাপড় কাঁচার উপযোগী করার প্রক্রিয়া ভিন্ন- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পাত্র 'ক' তে [গণিত] যুক্ত পানি এবং পাত্র 'খ' তে [গণিত] যুক্ত পানি আছে। এজন্য পাত্র 'ক' এর পানি স্থায়ী খর পানি ও পাত্র 'খ' এর পানি অস্থায়ী খর পানি। কাপড় কাঁচার উপযোগী পানি হলো মৃদু পানি। তাই উদ্দীপকের পাত্রদ্বয়ের পানিকে কাপড় কাঁচার উপযোগী করার অর্থাৎ মৃদুকরণ করার পদ্ধতি ভিন্ন। নিচে তা বিশ্লেষণ করা হলো- স্থায়ী খরতা দূরীকরণ পদ্ধতি: CaCl₂ যুক্ত স্থায়ী খর পানির মধ্যে সোডিয়াম কার্বনেট যোগ করলে সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের অধঃক্ষেপ উৎপন্ন করে। ফলে পানি থেকে ক্যালসিয়াম আয়ন অপসারিত হয় অর্থাৎ স্থায়ী খরতা দূর হয়। বিক্রিয়া : [গণিত] এভাবে পাত্র 'ক' এর স্থায়ী খর পানির খরতা দূর করে কাপৃড় কাঁচার উপযোগী মৃদু পানিতে পরিণত করা হয় । অস্থায়ী খরতা দূরীকরণ পদ্ধতি: অস্থায়ী খর পানিকে শুধু উত্তপ্ত করলেই অদ্রবণীয় কার্বনেট লবণ উৎপন্ন হয়। এ লবণ পাত্রের নিচে তলানি আকারে জমা হয়। এই তলানি থেকে ছাঁকনির মাধমে পানিকে সহজেই পৃথক করা যায়। ফলে অস্থায়ী খরতা দূর হয় এবং অস্থায়ী খর পানি মৃদু পানিতে পরিণত হয়। বিক্রিয়া : [গণিত] এভাবে উদ্দীপকের পাত্র 'খ' এর অস্থায়ী খর পানির খরতা দূর করে কাপড় কাঁচার উপযোগী মৃদু পানিতে পরিণত করা হয়। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের পাত্রদ্বয়ের স্থায়ী ও অস্থায়ী খর পানিকে কাপড় কাঁচার উপযোগী করার প্রক্রিয়া ভিন্ন।
SSC রসায়ন অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের পাত্রদ্বয়ের পানিকে কাপড় কাঁচার উপযোগী করার প্রক্রিয়া ভিন্…
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
