উদ্দীপকে উল্লিখিত বৃষ্টির কারণ ও ফলাফল বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বৃষ্টি হলো এসিড বৃষ্টি। বৃষ্টির পানির [গণিত] । কিন্তু কোনো কারণে বৃষ্টির পানির [গণিত] মান [গণিত] এর চেয়ে কমে গেলে তাকে এসিড বৃষ্টি বলে। নিম্নে এসিড বৃষ্টির কারণ ও ফলাফল বিশ্লেষণ করা হলো: কারণ: প্রধানত সালফার ও নাইট্রোজেনের অক্সাইডগুলো ( [গণিত] ও [গণিত] ) এসিড বৃষ্টির সৃষ্টি করে। পরিবেশের উপর সালফার ডাই অক্সাইড ( [গণিত] ) এবং নাইট্রোজেন ডাই অক্সাইড [গণিত] গ্যাসের ব্যাপক প্রভাব রয়েছে। বজ্রপাতের সময় বায়ুমন্ডলে নাইট্রোজেন ডাই-অক্সাইড উৎপন্ন হয়। উৎপন্ন নাইট্রোজেন ডাই-অক্সাইড বাতাসের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক ও নাইট্রাস এসিড উৎপন্ন করে। [গণিত] নাইট্রাস এসিড একটি ক্ষণস্থায়ী এসিড। এটি বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক এসিডে পরিণত হয়। [গণিত] অনুরূপভাবে বিদ্যুৎ কেন্দ্র, ইটভাটা, কলকারখানার জ্বালানি কয়লা ও পেট্রোলিয়াম, সালফার যুক্ত হলে বায়ুমন্ডলে সালফার ডাই অক্সাইড বিমুক্ত হয়। বিমুক্ত সালফার ডাই-অক্সাইড বায়ুমণ্ডলের অক্সিজেন ও ওজোনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে। পরবর্তীতে উৎপন্ন সালফার ট্রাই অক্সাইড বায়ুমন্ডলের পানির সাথে বিক্রিয়ায় পুনরায় সালফিউরিক এসিড উৎপন্ন করে। [গণিত] উপর্যুক্ত এসিডগুলো বৃষ্টির পানির সাথে ভূ-পৃষ্ঠে এসিড বৃষ্টি হিসেবে পতিত হয়। ফলাফল: এসিড বৃষ্টির ফলে জলাশয় ও মাটির [গণিত] মান [গণিত] বা [গণিত] -এর চেয়ে কমে যায়। অর্থাৎ মাটি ও পানি এসিডিক হয়ে যায়। মাটি এসিডিক হলে মাটির উর্বরতা হ্রাস পায় এবং ফসল উৎপাদন হ্রাস পায়। অপরদিকে জলাশয়ের পানি এসিডিক হলে তা মাহসহ অন্যান্য জলজ প্রাণীর জন্য বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে ফলে জীব বৈচিত্র্য ধ্বংস হয়। এছাড়াও এসিড বৃষ্টির ফলে দালান-কোঠা, বৃহৎ স্থাপনাসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, স্থাপত্য ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়।
SSC রসায়ন অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বৃষ্টির কারণ ও ফলাফল বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
