সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: সালফারের [গণিত] পারমাণবিক সংখ্যা ১৬। এর সর্বশেষ তৃতীয় শক্তিস্তরে ফাঁকা [গণিত] -অরবিটাল থাকায় উত্তেজিত অবস্থায় এটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। নিচে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে তা ব্যাখ্যা করা হলো: স্বাভাবিক অবস্থায় সালফারের ইলেকট্রন বিন্যাস: [গণিত] এখানে সর্বশেষ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা ২টি। তাই স্বাভাবিক অবস্থায় সালফারের যোজনী ২। উত্তেজিত অবস্থায় সালফার পরমাণু শক্তি গ্রহণ করে এবং এর [গণিত] ও [গণিত] অরবিটাল থেকে জোড় ইলেকট্রনগুলো ভেঙে ফাঁকা [গণিত] অরবিটালে স্থানান্তরিত হয়: [গণিত] এখানে সর্বশেষ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রন ৪টি, তাই এ অবস্থায় সালফারের যোজনী ৪। আবার, অধিক উত্তেজিত অবস্থায়: [গণিত] এখানে সর্বশেষ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রন ৬টি, তাই এ অবস্থায় সালফারের যোজনী ৬। যেহেতু বিভিন্ন অবস্থায় সালফারের যোজ্যতা স্তরে বিজোড় ইলেকট্রনের সংখ্যা পরিবর্তিত হয়ে ২, ৪ ও ৬ হয়, তাই সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।
SSC রসায়ন অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) · সৃজনশীল
সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন? ব্যাখ্যা করো।
উত্তর
