রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা-ব্যাখ্যা করো।
উত্তর: উভমুখী বিক্রিয়ায় রাসায়নিক সাম্যাবস্থা অর্জিত হয়। একটি উভমুখী বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে। একই সাথে উৎপাদসমূহও বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়। একসময় সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়। এ সময়ই রাসায়নিক সাম্যাবস্থা অর্জিত হয়। এ অবস্থায় বিক্রিয়া স্থির বলে মনে হয়। কিন্তু আসলে এ অবস্থায় দুটি বিপরীতমুখী বিক্রিয়া একই হারে সম্পন্ন হতে থাকে। অর্থাৎ বিক্রিয়া গতিশীল থাকে। সুতরাং বলা যায়, রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা ।
SSC রসায়ন অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) · সৃজনশীল
রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা-ব্যাখ্যা করো।
উত্তর