সাবানের চেয়ে [গণিত] যৌগটি বেশি কার্যকর- যুক্তিসহ মতামত ব্যক্ত করো।
উত্তর: উদ্দীপকের [গণিত] যৌগ থেকে [গণিত] প্রস্তুত করা যায়, যা ডিটারজেন্ট নামে পরিচিত। সাবান অপেক্ষা ডিটারজেন্ট বেশি কার্যকর, যদিও ডিটারজেন্ট সাবানের মত একই প্রক্রিয়ায় ময়লা পরিষ্কার করে। তবে ডিটারজেন্ট অণুর গঠন সাবানের অণু হতে ভিন্ন। ডিটারজেন্ট খর পানিতেও সমানভাবে কার্যকর। খর পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের লবণ দ্রবীভূত থাকে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন সাবানের সাথে বিক্রিয়ায় অদ্রবণীয় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণ উৎপন্ন করে যা পানির উপর পাতলা স্তরের মত ভাসতে থাকে। ফলে ময়লা কাপড় পরিষ্কার হয় না। এতে সাবানের অপচয় হয়। ডিটারজেন্টে গুণাগুণ বৃদ্ধির জন্য এর সাথে সিলিকেট, সোডিয়াম সালফেট ও অজৈব ফসফেট ব্যবহার করা হয়। যেটি খর পানির [গণিত] ও [গণিত] লবণকে দ্রবণীয় লবণে পরিণত করে। ফলে ডিটারজেন্ট এর ময়লা পরিষ্কার করতে কোনো সমস্যা হয় না। এজন্য ডিটারজেন্ট দিয়ে খর পানিতে কাপড় কাঁচতে কোন সমস্যা হয় না।
SSC রসায়ন অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) · সৃজনশীল
সাবানের চেয়ে যৌগটি বেশি কার্যকর- যুক্তিসহ মতামত ব্যক্ত করো।
উদ্দীপক
Barisal · 2016
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
