[গণিত] যৌগটির ক্রিয়া-কৌশল ব্যাখ্যা করো এবং এর অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর - যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের [গণিত] যৌগটি হলো সাবান। সাবান [গণিত] একটি দীর্ঘ কাবন শিকলবিশিষ্ট অণু। পানিতে দ্রবীভূত অবস্থায় এটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট সাবান ( [গণিত] ) আয়ন এবং ধনাত্মক সোডিয়াম আয়নে [গণিত] ভাগ হয়ে যায়। সাবান আয়নের এক প্রান্তে ঋণাত্মক চার্জ যুক্ত থাকে। এই প্রান্ত পানিকে আকর্ষণ করে বলে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী বলে। সাবান আয়নের অন্য প্রাপ্ত তেল বা গ্রিজে দ্রবীভূত হয়, এই প্রান্তকে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী বলে। [চিত্র] সাবান যখন পানির উপস্থিতিতে তেল বা গ্রিজ জাতীয় ময়লাযুক্ত কাপড়ের সংস্পর্শে আনা হয় তখন তার হাইড্রোফোবিক প্রান্ত তেল বা গ্রিজের দিকে আকর্ষিত হয় এবং এতে দ্রবীভূত হয়। অন্যদিকে হাইড্রোফিলিক অংশ পানির দিকে আকর্ষিত হয় পানির স্তরে প্রসারিত হয়। এ অবস্থায় কাপড়কে ঘষা দিলে বা মোচড়ানো হলে তেল বা গ্রিজের ময়লার কণা চারদিক থেকে সাবান এর ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন আবৃত হয়ে পড়ে এবং তেল বা গ্রিজের ময়লার কণার চারপাশে ঋণাত্মক চার্জের একটা বলয় সৃষ্টি হয়। তখন এগুলো একটি আরেকটি থেকে সম্ভাব্য সর্বোচ্চ দূরত্বে থাকতে চায় এবং তেল, সাবান এবং পানির সাথে একত্র হয়ে একটি মিশ্রণ তৈরি করে। এই মিশ্রণ ফেনা নামে পরিচিত। ফেনাতে আরো পানি যোগ করলে ফেনা অপসারিত হবার সাথে তেল ও ধুলাবালি কাপড় থেকে অপসারিত হয়। এভাবেই সাবান ময়লা পরিষ্কার করে। সাবানের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। সাবান অতিরিক্ত ব্যবহারের ফলে কাপড়ের রং ও বুনন নষ্ট হতে পারে। হাতের ত্বকে সমস্যা দেখা দিতে পারে। মৃদু পানিতে সাবান ভালো পরিষ্কার করতে পারে। কিন্তু ঘন আঠালো পদার্থ সৃষ্টি করে নর্দমা বন্ধ করে দেয়। উদ্ভিদজাত তেল থেকে তৈরি সাবান বায়োডিগ্রেডেবল। কিন্তু বাসায় ও অন্যত্র ব্যবহৃত সাবানের বর্জ্য নদীনালার পানির উপরিভাগে ভেসে থাকে। তাই এই বর্জ্যের ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার সুযোগ কম হয়। ফলে অতিরিক্ত সাবানের ব্যবহার পানি দূষণ ঘটায়। পানিতে মাছ ও অন্যান্য জলজ প্রাণির বসবাসের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়। সুতরাং সাবানের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুকিপূর্ণ।
SSC রসায়ন অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১২ : আমাদের জীবনে রসায়ন (Full Syllabus) · সৃজনশীল
যৌগটির ক্রিয়া-কৌশল ব্যাখ্যা করো এবং এর অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: পারদ ক্যাথোড সেল
অ্যানোডে বিক্রিয়া:
ক্যাথোডে বিক্রিয়া (প্লাটিনাম):
ক্যাথোডে বিক্রিয়া (পারদ):
ক্যাথোডে অ্যামালগাম উৎপন্ন করে তাকে অন্য পাত্রে নিয়ে পানি যোগ করলে নিম্নোক্তভাবে দ্রবণ উৎপন্ন হয়।
উত্তর
সাবান যখন পানির উপস্থিতিতে তেল বা গ্রিজ জাতীয় ময়লাযুক্ত কাপড়ের সংস্পর্শে আনা হয় তখন তার হাইড্রোফোবিক প্রান্ত তেল বা গ্রিজের দিকে আকর্ষিত হয় এবং এতে দ্রবীভূত হয়। অন্যদিকে হাইড্রোফিলিক অংশ পানির দিকে আকর্ষিত হয় পানির স্তরে প্রসারিত হয়। এ অবস্থায় কাপড়কে ঘষা দিলে বা মোচড়ানো হলে তেল বা গ্রিজের ময়লার কণা চারদিক থেকে সাবান এর ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন আবৃত হয়ে পড়ে এবং তেল বা গ্রিজের ময়লার কণার চারপাশে ঋণাত্মক চার্জের একটা বলয় সৃষ্টি হয়। তখন এগুলো একটি আরেকটি থেকে সম্ভাব্য সর্বোচ্চ দূরত্বে থাকতে চায় এবং তেল, সাবান এবং পানির সাথে একত্র হয়ে একটি মিশ্রণ তৈরি করে। এই মিশ্রণ ফেনা নামে পরিচিত। ফেনাতে আরো পানি যোগ করলে ফেনা অপসারিত হবার সাথে তেল ও ধুলাবালি কাপড় থেকে অপসারিত হয়। এভাবেই সাবান ময়লা পরিষ্কার করে। সাবানের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। সাবান অতিরিক্ত ব্যবহারের ফলে কাপড়ের রং ও বুনন নষ্ট হতে পারে। হাতের ত্বকে সমস্যা দেখা দিতে পারে। মৃদু পানিতে সাবান ভালো পরিষ্কার করতে পারে। কিন্তু ঘন আঠালো পদার্থ সৃষ্টি করে নর্দমা বন্ধ করে দেয়। উদ্ভিদজাত তেল থেকে তৈরি সাবান বায়োডিগ্রেডেবল। কিন্তু বাসায় ও অন্যত্র ব্যবহৃত সাবানের বর্জ্য নদীনালার পানির উপরিভাগে ভেসে থাকে। তাই এই বর্জ্যের ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার সুযোগ কম হয়। ফলে অতিরিক্ত সাবানের ব্যবহার পানি দূষণ ঘটায়। পানিতে মাছ ও অন্যান্য জলজ প্রাণির বসবাসের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়। সুতরাং সাবানের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুকিপূর্ণ।