লেখচিত্র প্রদত্ত প্রথম ও ৭ম মৌলের মধ্যে কী ধরনের বন্ধন গঠিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের লেখচিত্র থেকে ১ম ও ৭ম মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3 এবং 9 হওয়ায় মৌল দুটি হলো লিথিয়াম (Li) এবং ফ্লোরিন (F)। এক্ষেত্রে ধাতব মৌল Li এবং অধাতব মৌল F পরস্পরের সাথে ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে এবং LiF আয়নিক যৌগ গঠন করে। আয়নিক যৌগ LiF এর বন্ধন গঠন প্রক্রিয়া নিচে চিত্রসহ ব্যাখ্যা করা হলো- Li ও F পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ : [গণিত] দেখা যাচ্ছে, Li পরমাণুর যোজ্যতা স্তরে 1টি মাত্র ইলেকট্রন থাকায় এটি সহজেই 1টি ইলেকট্রন ত্যাগ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস He এর কাঠামো অর্জন করে [গণিত] আয়নে পরিণত হয়। অপরদিকে F পরমাণুর যোজ্যতা স্তরে 7 টি ইলেকট্রন আছে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস Ne অপেক্ষা lটি ইলেকট্রন কম আছে । তাই F পরমাণু Li পরমাণুর ত্যাগ করা ইলেকট্রন গ্রহণ করে [গণিত] আয়নে পরিণত হয়। পরে [গণিত] ও [গণিত] আয়নদ্বয়ের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে LiF যৌগ সৃষ্টি হয়। [চিত্র]
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
লেখচিত্র প্রদত্ত প্রথম ও ৭ম মৌলের মধ্যে কী ধরনের বন্ধন গঠিত হয়? ব্য…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর

উত্তর
