হাইড্রোজেনকে গ্রুপ-1 এ বা ক্ষার ধাতুর সাথে স্থান দেয়ার কারণ কী?
উত্তর: হাইড্রোজেন (H) কে গ্রুপ-1 এ স্থান দেওয়া হয়। কারণ গ্রুপ-1 এর মৌলগুলোর তথা ক্ষার ধাতুর যোজ্যতা স্তরে 1টি মাত্র ইলেকট্রন থাকে। গ্রুপ-1 এর মৌলগুলোর তথা ক্ষার ধাতু যোজনী-1, H এর যোজনীও 1। গ্রুপ-1 এর মৌলগুলো হ্যালোজেনের সাথে ধাতব হ্যালাইড (MX) গঠন করে; H ও হ্যালোজেনের সাথে HX যৌগ গঠন করতে পারে। আবার গ্রুপ 1নং এর মৌলসমূহের মত H ইলেকট্রন ত্যাগ করে বিজারকের ন্যায় আচরণ বা ধর্ম প্রদর্শন করতে পারে। অর্থাৎ গ্রুপ-1 এর মিল থাকায় H কে গ্রুপ-1 এ স্থান দেওয়া হয়েছে।
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
হাইড্রোজেনকে গ্রুপ-1 এ বা ক্ষার ধাতুর সাথে স্থান দেয়ার কারণ কী?
উত্তর
