মৌল তিনটির আকার ও ইলেকট্রন আসক্তি তুলনা করো।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, A, B, C মৌল তিনটি যথাক্রমে Br(35), P(15) ও Ca(20)। নিচে মৌল তিনটির আকার ও ইলেকট্রন আসক্তির তুলনা করা হলো- আকারের তুলনা : জানা আছে, পর্যায় সারণির একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়ার সাথে সাথে একটি করে পারমাণবিক সংখ্যা বাড়ে এবং তাদের মধ্যবর্তী আকর্ষণ বৃদ্ধি পায়। এতে শক্তিস্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে ঝুঁকে থাকে। ফলে পারমাণবিক আকার হ্রাস পায়। আবার একই গ্রুপে উপর থেকে নিচে মৌলসমূহের আকার বৃদ্ধি পায়। কারণ একই গ্রুপে উপর থেকে নিচে একটি করে নতুন শক্তিস্তর যুক্ত হয় কিন্তু বহিঃস্তরে কোনো ইলেকট্রন যুক্ত হয় না বলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। Ca ও Br ৪র্থ পর্যায়ে এবং P ৩য় পর্যায়ের মৌল। কাজেই P. এর আকার সবচেয়ে ক্ষুদ্র। আবার ৪র্থ পর্যায়ের Ca Br এর মধ্যে Br সর্বডানে অবস্থিত হওয়ায় Ca এর তুলনায় Br এর আকার ছোট। কাজেই মৌল তিনটির আকারের ক্রম: Ca > Br > P ইলেকট্রন আসক্তির তুলনা: জানা আছে, পর্যায় সারণির একই পর্যায়ে মৌলগুলোর জন্য বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি ক্রমশ বৃদ্ধি পায়। কারণ বাম থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা বৃদ্ধি তথা ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় কিন্তু নতুন কোনো শক্তিস্তর সৃষ্টি না হওয়ায় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব তেমন বৃদ্ধি পায় না। ফলে ধনাত্মক চার্জের ঘনত্ব বৃদ্ধি পায়। তাই অধিক আকর্ষণের জন্য মৌলগুলোর ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আবার একই গ্রুপে উপর থেকে নিচের দিকে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। কারণ একই গ্রুপে উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ায় যোজ্যতা স্তরে 1টি ইলেকট্রন প্রবেশ করতে তুলনামূলক কম শক্তির প্রয়োজন হয়। উদ্দীপকের মৌল তিনটির মধ্যে P ৩য় পর্যায়ে এবং Ca ও Br ৪র্থ পর্যায়ে অবস্থিত। Br ৪র্থ পর্যায়ে অবস্থিত হলেও এ পর্যায়ের সর্বডানে অবস্থিত হওয়ায় এবং যোজ্যতা স্তরে 7টি ইলেকট্রন আছে, একটি [গণিত] গ্রহণ করলেই পূর্ণ অক্টেট [গণিত] হয়, যা খুবই স্থিতিশীল। এজন্যই Br এর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। P ও Ca এর মধ্যে P ৩য় পর্যায়ে ও Ca ৪র্থ পর্যায়ে অবস্থিত বলে P এর ইলেকট্রন আসক্তির মান Ca থেকে বেশি। সুতরাং মৌল তিনটির ইলেকট্রন আসক্তির ক্রম : [গণিত]
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
মৌল তিনটির আকার ও ইলেকট্রন আসক্তি তুলনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
